বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ১৪৩ বস্তা জিরাসহ একজন গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী 
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ Time View

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবে জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জিরাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের বেলাব থানাধীন দড়িকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ এনায়েত করিম সংগীয় ফোর্সসহ দড়িকান্দি বাসস্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ট্রাক তল্লাশি করে ১৪৩ বস্তা জিরাসহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মোস্তাক আহম্মেদ (৩৩)। তিনি গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ আলম মিয়া এবং মাতা রিনা বেগম। অভিযানকালে পুলিশ একটি ৭ টন ক্ষমতাসম্পন্ন হলুদ-নীল রংয়ের ট্রাক জব্দ করে। এ ছাড়া ট্রাকের ভেতর থেকে সোনালী-লাল মিশ্র রংয়ের প্লাস্টিকের তৈরি ১৪৩ বস্তা জিরা, প্লাস্টিকের তৈরি ১০৫ বস্তা ধান এবং ৫০টি পাটের বস্তায় রাখা ধানের তুষ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় বেলাব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit