বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

২০২৫ সালে ক্রিকেটে বিরল ৫ রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে আরও একটি বছর শেষ হচ্ছে। বিদায়ের অপেক্ষায় ২০২৫। চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়েছে। বছর জুড়ে ক্রিকেটের বাইশ গজে হয়েছে অনেক রেকর্ড।

২০২৫ সালে একটি বিরল রেকর্ডের সাক্ষী হয়েছে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে শুরু করে ওয়ানডেতে টানা ২০ ম্যাচে টস হেরেছে ভারত। যা ওয়ানডেতে টানা টস হারের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের, তারা টানা ১১ ম্যাচে হেরেছিল।

চলমান অ্যাশেজেও বিরল একটি রেকর্ড হয়েছে। সিরিজে ইতোমধ্যেই দুটি ম্যাচে দুই দিনের মধ্যেই ফল এসেছে। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯১২ সালে। যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড অংশ নিয়েছিল- যা ছিল ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট টুর্নামেন্ট। 

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হলেও পুরো আসরে তিনটি ম্যাচ হেরেছিল তারা। এই টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম তিন ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হয়েছে কোনো দল।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও একটি বিরল রেকর্ড হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে ছিলেন ২২ বছরের নিচের চারজন খেলোয়াড়- আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। এর আগে চেন্নাই কখনও এত কম বয়সের ৪ জন ক্রিকেটার একই ম্যাচে নামায়নি।

গত ২৩ ডিসেম্বর বালিতে কাম্বোডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে (পুরুষ বা নারী) এক ওভারে পাঁচ উইকেট নেন ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা এটাই প্রথম। একমাত্র ওভারে তার বোলিং ফিগার ১-০-১-৫!

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit