বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মালিঙ্গার সাফল্যে কীভাবে জড়িয়ে মুশফিক, সঠিক উত্তরে মিলবে উপহার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড পেজে মালিঙ্গা যে ভিডিওটি প্রকাশ করেছেন, সেখানে দেখা যায় একটি স্টেডিয়ামে হাঁটতে হাঁটতে প্রথম দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার শন পলক, এরপর কেনিয়ার সাবেক ক্রিকেটার তন্ময় মিশ্রা, অস্ট্রেলিয়ার সাবেক মিচেল জনসন, নিউজিল্যান্ডের কলিন মুনরো ও বাংলাদেশের মুশফিকুর রহিমের সঙ্গে সেলফি তুলছেন।

সে ভিডিও’র ক্যাপশনে লঙ্কান কিংবদন্তি লিখেছেন, ‘অনেকদিন পর তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। সময় চলে যায়…কিন্তু এমন মুহূর্ত কখনো ম্লান হয় না। তোমরা কি জানো, তারা কারা? আরও বিশেষভাবে, তোমরা কি জানো আমার ক্যারিয়ারে তাদের গুরুত্ব কী? তাদের নাম জানাও এবং বলো কীভাবে তারা আমার যাত্রায় জড়িত।’
 
সঠিক উত্তর দাতাদের জন্য পুরস্কার হিসেবে নিজের লেখা বই ‘কিলার বাই লাসিথ মালিঙ্গা’ উপহারের ঘোষণা দিয়েছেন তিনি। যেখানে তিনি পেস বোলিংয়ে সফলতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও কৌশল নিয়ে লিখেছেন।
 
এবার আসা যাক, মালিঙ্গার সে ভিডিও’র প্রসঙ্গে। পলক, জনসন বা মুশফিকরা, কীভাবে তার সাফল্যময় ক্যারিয়ারের সঙ্গে জড়িত। ২০২০ সালে জাতীয় দলের জার্সি তুলে রাখার আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ হ্যাটট্রিকের মালিক ছিলেন মালিঙ্গা। এর মধ্যে তিনটি ছিল ওয়ানডে ফরম্যাটে আর বাকি দুটি টি-টোয়েন্টিতে। ভিডিওতে যে পাঁচজনকে নিয়ে তিনি স্মৃতিচারণ করেছেন, তারা প্রত্যেকে তারা পাঁচ হ্যাটট্রিকের প্রথম শিকার। 

মালিঙ্গার ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। যার প্রথম শিকার ছিলেন শন পলক। যদিও ম্যাচটিতে দলকে জেতাতে পারেননি। তার দ্বিতীয় হ্যাটট্রিক ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে। যেখানে তার প্রথম শিকার ছিলেন তন্ময় মিশ্রা। একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন তিনি। যার প্রথম শিকার ছিলেন সাবেক অজি পেসার মিচেল জনসন।

এরপর ২০১৯ সালে পাল্লাকেলেতে টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকসহ টানা ৪ উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। প্রথম শিকার ছিলেন কলিন মুনরো। 
ভিডিওতে পাঁচ নম্বরে রাখলেও মুশফিকের সঙ্গে তার স্মৃতিটা মুনরোর আগের। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মালিঙ্গা হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন। মুশফিককে দিয়ে শুরু করে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মেহেদী হাসান মিরাজকে দিয়ে।
 
মালিঙ্গার পরে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪ হ্যাটট্রিক রয়েছে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের।  এর মধ্যে দুটি টেস্টে আর দুটি ওয়ানডে ম্যাচে তুলে নিয়েছিলেন তিনি। 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit