মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সিয়াম (১৭) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিয়াম একই এলাকার শিপুল আলীর ছেলে এবং সে দৌলতপুরের গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা ফসলের মাঠে কাজ করতে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বেলা ১১টারদিকে ঘটনাস্থলে গিয়ে নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। নিহত সিয়ামের বাবা ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শিপুল আলী জানান, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে সিয়ামের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তারপরও ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit