শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরাইল। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সোমালিয়া ও আফ্রিকান ইউনিয়ন। এবার সোমালিল্যান্ড ইস্যুতে ইসরাইলকে সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। খবর আল জাজিরার। 

২০২৩ সাল থেকে হুথিরা লোহিত সাগরে ইসরাইলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। সোমালিল্যান্ডের উপকূলরেখা থেকে হুথিদের মূল ঘাঁটি হোদেইদাহর দূরত্ব ৩০০ থেকে ৫০০ কিলোমিটার। ইসরাইলের জন্য সোমালিল্যান্ড একটি ‘ফরোয়ার্ড ডিফেন্স’ বা সম্মুখ প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে কাজ করবে।

তবে সোমালিল্যান্ডে ইসরাইলের যেকোনো উপস্থিতিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের গোষ্ঠীটি।

গোষ্ঠীটির প্রধান আবদেল মালিক আল-হুথি এক বিবৃতিতে বলেন, সোমালিল্যান্ডে ইসরাইলের যেকোনো উপস্থিতিকে আমাদের সশস্ত্র বাহিনী একটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। কারণ এটি সোমালিল্যান্ড এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।

গত শুক্রবার ইসরাইল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। ১৯৯১ সালে সোমালিয়া থেকে একতরফাভাবে বিচ্ছিন্ন হওয়ার পর এই প্রথম কোনো দেশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিলো।

হুথি নেতা সতর্ক করে বলেন, এই পদক্ষেপের পরিণতি হবে গুরুতর। তিনি বলেন, এই স্বীকৃতি সোমালিয়া ও আফ্রিকান প্রতিবেশী  অঞ্চল, সেইসাথে ইয়েমেন, লোহিত সাগর ও লোহিত সাগরের উভয় তীরবর্তী দেশগুলোর বিরুদ্ধে একটি শত্রুতাপূর্ণ অবস্থান।

এর আগে সোমালিল্যান্ডের ইসরাইলি স্বীকৃতিকে ‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়েছে সোমালিয়া। এই পদক্ষেপের নিন্দা জানিয়ে দেশটি বলেছে, এমন আগ্রাসন কখনও বরাদস্ত করা হবে না।

 

কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit