শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

ভূরুঙ্গামারীতে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি  : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মাকসুদা আজিজ লাইব্রেরি ও ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরিতে মেধাবী ৮ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মুভমেন্ট ফর পাংচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা মেজবানুর রহমান লিমন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুর রহিম ও মইদাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন বাদশা। বক্তারা বলেন, গ্রাম পর্যায় থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পুরো এলাকার গর্ব।

তাঁদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁরা আরও বলেন, মেধা, শৃঙ্খলা ও সময়নিষ্ঠতার সমন্বয়ই একজন শিক্ষার্থীকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। সংবর্ধিত শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মাইশা নিজহাত অর্পিতা (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), নুসরাত জাহান স্বর্ণা (টাঙ্গাইল মেডিকেল কলেজ), সুলতাম মাহমুদ (যশোর মেডিকেল কলেজ), আতিয়া ইবনাত আর্শি (শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ), জাবির আল সানি (চাঁদপুর মেডিকেল কলেজ), এমি খাতুন (নীলফামারী মেডিকেল কলেজ), সাদিয়া খানম সাফা (রংপুর মেডিকেল কলেজ) ও রাইসা আঞ্জুম (নীলফামারী মেডিকেল কলেজ)।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে ভালো চিকিৎসক হিসেবে গড়ে ওঠার প্রেরণা জোগাবে। তাঁরা এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit