শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

নরসিংদীতে ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৪ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে চেকপোস্ট পরিচালনাকালে ৭০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন মো. বোরহান উদ্দিন (২২), পিতা মো. শরিফ উদ্দিন, মাতা কুলসুমা বেগম, সাং নয়ামাটি, থানা গোয়াইনঘাট, জেলা সিলেট এবং মো. সাহিদ আহমেদ (২৫), পিতা মো. হাজী আনিসুল হক, মাতা মৃত দিলারা বেগম, সাং রামপ্রসাদ, থানা জৈন্তাপুর, জেলা সিলেট।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর এসআই (নিঃ) মোবারক হোসেনের নেতৃত্বে এএসআই দীপক কুমার ও সঙ্গীয় ফোর্স শিবপুর থানাধীন শাষপুর এলাকার বদু মার্কেটের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল।

এ সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit