বিনোদন ডেস্ক : কমেডি শো ছেড়ে কানাডায় ব্যবসা করতে গিয়েছিলেন সঞ্চালক কপিল শর্মা। কিন্তু পরিস্থিতি একেবারেই অনুকূল নয়; রেস্তোরাঁ খোলার এক সপ্তাহের মধ্যেই এসেছে হুমকি। গুরপাটওয়ন্ত সিং পান্নুর কাছ থেকে কপিলের উদ্দেশে এসেছে বার্তা। হুঙ্কার দিয়ে তিনি বলেছেন— কানাডার ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যেতে। এর আগে ৯ জুলাই রাত ১টায় লাগাতার গুলিবর্ষণ হয় কপিলের ‘ক্যাপস ক্যাফে’তে। বন্ধ ক্যাফের ওপর গুলি চালানোর ঘটনা যে আদতে ভয় দেখাতেই করা, তা বোঝাই যাচ্ছিল। সে ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছিলেন খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি। কিন্তু চার দিন পর আবার হুমকি পেলেন কপিল শর্মা। এবার শিখ ফর জাস্টিস সংগঠনের কর্ণধার গুরপাটওয়ান্ত সিং পান্নুর হুঙ্কার—ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যাওয়ার। ক্ষোভ উগরে পান্নু বলেন, কপিল কিংবা মোদি অনুগত ব্যবসায়ীদের কানাডা ছাড়তে হবে। এটি তাদের জায়গা নয়। রক্তে ভেজা টাকা নিয়ে ভারতে ফিরে যাও। কানাডা উগ্র হিন্দুত্ববাদীদের আদর্শকে সমর্থন করে না। পান্নু বলেন, যেসব লোক প্রকাশ্য মোদির জয়জয়কার করবে, তাদের কানাডায় কোনো স্থান নেই। এ কৌতুকশিল্পীর কিছু কথা পছন্দ হয়নি হরজিৎ সিং লাড্ডির। এ কারণে ক্যাফেতে হামলা করা হয়েছে বলে দায় স্বীকার করে নেন। তিনি কপিলকে তার আপত্তিকর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন। কপিলের রেস্তোরাঁয় গুলিবর্ষণের ঘটনাকে অবশ্য বিক্ষিপ্ত বলা যায় না। ২০২৪ সালের সেপ্টেম্বরে কানাডার ভ্যাঙ্কুভারে গায়ক-র্যাপার এপি ধীলোঁর বাড়িতে গুলি চালনোর ঘটনা ঘটে। সেবার অভিজিৎ কিংরা নামে বছর পঁচিশের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। আবার ২০২৩ সালের নভেম্বরে, ভ্যাঙ্কুভারে পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের বাড়ির বাইরেও গুলি চলে। সেই সময় ‘সিধু মুসেওয়ালা হত্যা’য় অভিযুক্ত লরেন্স বিস্ণোইয়ের দলবল এ হামলার দায় স্বীকার করেছিল। (more…)
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ সম্প্রতি যৌন হয়রানি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। এক ব্যক্তি তাকে প্রকাশ্যে অযাচিতভাবে স্পর্শ করলে প্রতিবাদ জানানোর পর, সেই ব্যক্তিই তাকে…
বিনোদন ডেস্ক : নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পে নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। তাই নতুন…
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা দিয়ে বড়পর্দায় তার অভিষেক। এটি গত বছরে মুক্তি পায়। এ বছরের কুরবানি ঈদে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা…
বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে। আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে এ সিনেমাটি মুক্তি পাচ্ছে। বর্তমানে অভিনেত্রী এ…
বিনোদন ডেস্ক :ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতেরপ্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে হামলা চালায় দুর্বত্তরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও। জানা যায়, গত ৪ জুলাই কানাডায় নতুন…
বিনোদন ডেস্ক : ঢালিউডের কিং অভিনেতা শাকিব খান আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরে নতুন চমক নিয়ে আসছেন। আর প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে সেই…
বিনোদন ডেস্ক : জানা যায়, ‘মালিক’ সিনেমার সাংবাদিক সম্মেলনে সম্প্রতি মুম্বাই গিয়েছিলেন প্রসেনজিৎ। সেখানে কলকাতার এক সাংবাদিক প্রসেনজিৎকে বাংলায় প্রশ্ন করেন। তাই অভিনেতা তাকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এখানে বাংলায়…
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা তাদের জীবনে এক নতুন আনন্দের খবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছেন, তারা বাবা-মা হতে চলেছেন। এই খবরে…