শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

যৌন হয়রানি নিয়ে ভয়াবহ ঘটনার কথা জানালেন ‘দঙ্গল’ অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ সম্প্রতি যৌন হয়রানি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। এক ব্যক্তি তাকে প্রকাশ্যে অযাচিতভাবে স্পর্শ করলে প্রতিবাদ জানানোর পর, সেই ব্যক্তিই তাকে আঘাত করে বসেন। 

ফাতিমার ভাষায়, ‘আমি ওকে মেরেছিলাম কারণ সে আমাকে বাজেভাবে স্পর্শ করেছিল। কিন্তু ও এত জোরে আমাকে মারে যে আমি একেবারে মাটিতে পড়ে যাই।’

সম্প্রতি মুক্তি পেয়েছে ফাতিমা সানা শেখ অভিনীত নতুন সিনেমা ‘মেট্রো…ইন দিনো’। সিনেমার প্রচার উপলক্ষে হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতিমা জানান, ঘটনাটি তার মনে গভীর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ‘ঘটনার পর আমি আরও সাবধান হয়ে যাই। বুঝতে পারি, এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত, সেটাও ভাবতে হয় আমাদের।’ 

 

অভিনেত্রী আরও যোগ করেন, ‘এটা এমনই এক ভয়াবহ অভিজ্ঞতা যে ভাবতেই শিউরে উঠি।’ফাতিমা আরও একটি অভিজ্ঞতার কথা জানান, যা ঘটেছে করোনা লকডাউনের সময়, মুম্বাইয়ের রাস্তায়।

তিনি আরও বলেন, ‘লকডাউনের সময় আমি মাস্ক পরে সাইকেল চালাচ্ছিলাম। একটা টেম্পো ড্রাইভার হর্ন বাজিয়ে ও কুৎসিত আওয়াজ করে যাচ্ছিল। আমি নিজের গলির ভেতর না যাওয়া পর্যন্ত সে আমাকে অনুসরণ করে।’

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit