শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বাইফা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় সুচন্দা ও সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা যুক্তরাষ্ট্রকে নিয়ে চীনের নস্ত্রাদামুসের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী জাপানে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বিনোদন ডেস্ক : সংগীতজগতের জনপ্রিয় কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন ছিল শুক্রবার। তার এই বিশেষ দিনে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সংগীতাঙ্গনের সহকর্মীরা ভালোবাসা ও শ্রদ্ধায় ভাসিয়ে তুলেছেন। কালজয়ী এ সংগীতশিল্পীর জন্মদিনে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।  শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৭২ বছরে পূর্ণ করে ৭৩ বছরে পা রাখা কিংবদন্তি কোকিলকণ্ঠীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সেই বার্তা দিয়েছেন তিনি।

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমার ‘মধুর জোছনা দীপালি’ গানের মাধ্যমে চলচ্চিত্রে তার প্লেব্যাক দেওয়া শুরু হয়। দীর্ঘ এই বর্ণাঢ্য ক্যারিয়ারে ১০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীকে ১৯৮৪ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। এ ছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রেকর্ডসংখ্যকবার শ্রেষ্ঠ নারী সংগীতশিল্পীর সম্মাননা পেয়েছেন সাবিনা ইয়াসমিন। 

সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে নিয়েছেন গায়িকা কনকচাঁপা। সেখানে তিনি সাবিনা ইয়াসমিনকে শুধু একজন সংগীতশিল্পী হিসেবেই নয়, একটি ‘ইনস্টিটিউট’ হিসেবে অভিহিত করেছেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্টে কনকচাঁপা লিখেছেন— ‘সাবিনা ইয়াসমিন। একটি নাম, একটি ইনস্টিটিউট।’ কিংবদন্তি এ শিল্পীর সুরের জাদুকে স্মরণ করতে গিয়ে লেখক ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাঈদের একটি স্মৃতিচারণ তুলে ধরেন কনকচাঁপা।
সেখানে তিনি বলেন, বহু বছর আগে এক ম্যাগাজিন অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সাঈদ দর্শকদের প্রশ্ন করেছিলেন— কোকিল কখন গায়? দর্শকরা উত্তর দিয়েছিলেন— ‘বসন্তে’। এরপর তিনি জানতে চান, সারা বছর সুর ছড়িয়ে মাতিয়ে রাখে কোন পাখি? দর্শকদের উত্তরের অপেক্ষায় না থেকে তিনি নিজেই বলেছিলেন— সারা বছর গানে মাতিয়ে রাখা সেই পাখিটি আমাদের সাবিনা ইয়াসমিন।

আবদুল্লাহ আবু সাঈদের সেই কথার সূত্র ধরে কনকচাঁপা বলেন, সাবিনা ইয়াসমিন শুধু সারা বছর নয়, বাংলাদেশের মানুষকে সারাজীবন গানে ডুবিয়ে, ভাসিয়ে ও উজ্জীবিত করে রেখেছেন। একই সঙ্গে পরিণত বয়সেও কীভাবে তিনি নিজের কণ্ঠের জাদু একই রকম ধরে রেখেছেন, তা গবেষণার বিষয় বলেও মন্তব্য করেন এ সংগীতশিল্পী।

তিনি বলেন, ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘সব কটা জানালা খুলে দাও না’ এবং ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’— এই তিনটি কালজয়ী গান ছাড়া তিনি যদি আর কোনো গান নাও গাইতেন, তবু তিনি আজ যেমন ‘মধুকণ্ঠী কোকিল’ নামে অভিহিত হয়ে গেছেন, ঠিক তেমনই থাকতেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit