রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

প্রথম দিনেই ঝড়, ‘আওয়ারাপন ২’কে ছাড়িয়ে গেল ‘মির্জাপুর’!

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

ডেস্ক নিউজ : ওটিটির গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় ‘মির্জাপুর’-এর সিংহাসন দখলের রক্তক্ষয়ী লড়াই। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’।

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। উদ্বোধনী আয়েই ২০২৬ সালের সর্বোচ্চ ব্যবসা করা সিনেমাগুলোর তালিকায় সেরা চারে জায়গা করে নিয়েছে কালীন ভাইয়া, গুড্ডু ও বাবলু পণ্ডিতদের লড়াইয়ের এই নতুন অধ্যায়।
সিনেবাণিজ্য বিশ্লেষক স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই ‘মির্জাপুর: দ্য মুভি’ আয় করেছে ২৪ কোটি ৬০ লাখ রুপি। পাশাপাশি তেলুগু সংস্করণ থেকে এসেছে ১৫ লাখ রুপি।
সব মিলিয়ে ভারতের বক্স অফিসে প্রথম দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৯ কোটি ৭০ লাখ রুপি। এই ব্যবসার সুবাদে সম্প্রতি মুক্তি পাওয়া ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-কেও পেছনে ফেলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছিল প্রায় ২২ কোটি রুপি। অর্থাৎ ওপেনিংয়ের দিক থেকে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সিনেমাটি এগিয়ে রয়েছে প্রায় ৮ কোটি রুপি।
তবে ২০২৬ সালের সেরা ওপেনিংয়ের তালিকায় শীর্ষ তিনে জায়গা করতে পারেনি ‘মির্জাপুর: দ্য মুভি’। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ৯৯ কোটি রুপি আয় করে তালিকার শীর্ষে রয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দ্বিতীয় স্থানে যশের ‘টক্সিক’, যার প্রথম দিনের আয় ৫৫ কোটি রুপি। আর ৩০ কোটি রুপির উদ্বোধনী ব্যবসা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সানি দেওলের ‘বর্ডার ২’।

প্রথম দিনে ২৯ কোটি ৭০ লাখ রুপি আয় করে ‘মির্জাপুর: দ্য মুভি’ রয়েছে চতুর্থ স্থানে। এর মধ্যেই সিনেমাটির সাফল্য ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। বিশেষ করে পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিনের ঠিক আগের দিন এমন সাফল্য অভিনেতার জন্য বাড়তি আনন্দের কারণ হয়ে এসেছে।

‘মির্জাপুর’ বলতেই দর্শকের চোখে ভেসে ওঠে কালীন ভাইয়ার চরিত্র। সেই চরিত্রে শুরু থেকেই নিজের দাপট দেখিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। এবার সিনেমাটির জন্য পারিশ্রমিকের দিক থেকেও নাকি অন্যদের টেক্কা দিয়েছেন তিনি।

খবর অনুযায়ী, কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য পঙ্কজ ত্রিপাঠী নিয়েছেন প্রায় ১৫ কোটি রুপি। পারিশ্রমিকের দিক থেকে তিনি পেছনে ফেলেছেন হলিউডে কাজ করে ফেরা অভিনেতা আলি ফজলকেও। অর্থাৎ ‘মির্জাপুর: দ্য মুভি’-তে কালীন ভাইয়ার দাপট শুধু গল্পেই নয়, পারিশ্রমিকের হিসাবেও।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit