শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

চন্দন রায়ের সঙ্গে সাহসী দৃশ্যে জয়া, জানালেন অভিজ্ঞতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে। আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে এ সিনেমাটি মুক্তি পাচ্ছে। বর্তমানে অভিনেত্রী এ সিনেমা নিয়েই ব্যস্ত রয়েছেন। শুধু তাই নয়, এ সিনেমা ছাড়াও টালিউডের জয়ার আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি জয়া আহসান কাজ শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এ ছাড়া আগামী ১ আগস্ট মুক্তির অপেক্ষায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’। এদিকে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় জয়ার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে এ নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘ডিয়ার মা’ সিনেমার চিত্রনাট্য তিনি পেয়েছিলেন নিজের জন্মদিনে, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর উপহার হিসেবে।

ইতোমধ্যে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে একটি গণমাধ্যমের আয়োজনে ফটোশুটে অংশ নেন অভিনেত্রী জয়া আহসান। এ সময় তার সঙ্গে রোমান্টিক পোজে দেখা যায় ‘ডিয়ার মা’ সিনেমার সহশিল্পী চন্দন রায় স্যানালকে, যা দেখে চমকে গেছেন সিনেমাপ্রেমী দর্শকরা।

আর এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। এ সিনেমাটিতে দুজনের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কিছুই মনে হয় না। কারণ এ রকম দৃশ্যের জন্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম টনিদা খুব অ‌্যাসথেটিক‌্যালি শুট করবে। ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টনিদার, আমি একেবারেই চিন্তা করিনি বলে জানান জয়া।

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit