বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

কপিল শর্মাকে হুমকি ‘মোদির নাম জপ করলে কানাডায় থাকা যাবে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : কমেডি শো ছেড়ে কানাডায় ব্যবসা করতে গিয়েছিলেন সঞ্চালক কপিল শর্মা। কিন্তু পরিস্থিতি একেবারেই অনুকূল নয়; রেস্তোরাঁ খোলার এক সপ্তাহের মধ্যেই এসেছে হুমকি। গুরপাটওয়ন্ত সিং পান্নুর কাছ থেকে কপিলের উদ্দেশে এসেছে বার্তা। হুঙ্কার দিয়ে তিনি বলেছেন— কানাডার ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যেতে। এর আগে ৯ জুলাই রাত ১টায় লাগাতার গুলিবর্ষণ হয় কপিলের ‘ক্যাপস ক্যাফে’তে।

বন্ধ ক্যাফের ওপর গুলি চালানোর ঘটনা যে আদতে ভয় দেখাতেই করা, তা বোঝাই যাচ্ছিল। সে ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছিলেন খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি।

কিন্তু চার দিন পর আবার হুমকি পেলেন কপিল শর্মা। এবার শিখ ফর জাস্টিস সংগঠনের কর্ণধার গুরপাটওয়ান্ত সিং পান্নুর হুঙ্কার—ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যাওয়ার। ক্ষোভ উগরে পান্নু বলেন, কপিল কিংবা মোদি অনুগত ব্যবসায়ীদের কানাডা ছাড়তে হবে। এটি তাদের জায়গা নয়। রক্তে ভেজা টাকা নিয়ে ভারতে ফিরে যাও।

কানাডা উগ্র হিন্দুত্ববাদীদের আদর্শকে সমর্থন করে না। পান্নু বলেন, যেসব লোক প্রকাশ্য মোদির জয়জয়কার করবে, তাদের কানাডায় কোনো স্থান নেই।

এ কৌতুকশিল্পীর কিছু কথা পছন্দ হয়নি হরজিৎ সিং লাড্ডির। এ কারণে ক্যাফেতে হামলা করা হয়েছে বলে দায় স্বীকার করে নেন। তিনি কপিলকে তার আপত্তিকর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন। কপিলের রেস্তোরাঁয় গুলিবর্ষণের ঘটনাকে অবশ্য বিক্ষিপ্ত বলা যায় না। ২০২৪ সালের সেপ্টেম্বরে কানাডার ভ্যাঙ্কুভারে গায়ক-র‍্যাপার এপি ধীলোঁর বাড়িতে গুলি চালনোর ঘটনা ঘটে। সেবার অভিজিৎ কিংরা নামে বছর পঁচিশের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। আবার ২০২৩ সালের নভেম্বরে, ভ্যাঙ্কুভারে পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের বাড়ির বাইরেও গুলি চলে। সেই সময় ‘সিধু মুসেওয়ালা হত্যা’য় অভিযুক্ত লরেন্স বিস্ণোইয়ের দলবল এ হামলার দায় স্বীকার করেছিল।

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit