রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক  : ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তি পেয়ে বক্স অফিসের একের পর এক রেকর্ড ভাঙার পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক। তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় তিনি ঘোষণা দিয়েছেন যে, তার কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ‘গ্রোক ইমেজিন’ হোমারের প্রাচীন গ্রিক মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করবে, যা হবে সম্পূর্ণ ‘ঐতিহাসিকভাবে সঠিক’। এই এআই চলচ্চিত্রটি চলতি বছরের শেষের দিকেই (অস্কার পুরস্কারের মৌসুমের ঠিক আগে) প্রস্তুত হয়ে যাবে বলে জানান তিনি।

এক্স-এ এক ব্যবহারকারীর পোস্ট করা তিন মিনিটের একটি এআই-জেনারেটেড সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করে মাস্ক লেখেন, চলতি বছর শেষ হওয়ার আগেই গ্রোক ইমেজিন ‘দ্য ওডিসি’-র ওপর একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করবে, যা ঐতিহাসিকভাবে নিখুঁত এবং হোমারের শিল্পের প্রতি বিশ্বস্ত হবে।

তবে প্রায় ২,৮০০ বছরের পুরোনো এবং কাল্পনিক হিসেবে পরিচিত ‘দ্য ওডিসি’ মহাকাব্যে যেখানে একচোখা দৈত্য সাইক্লপস, ছয় মাথার দানব এবং নাবিকদের শূকরে রূপান্তরিত করা জাদুকর রমণীর মতো চরিত্রের উপস্থিতি রয়েছে, সেখানে যেকোনো পুনর্নির্মাণ বা এআই সংস্করণ ঠিক কতটা ‘ঐতিহাসিকভাবে সঠিক’ হতে পারে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

ধারণা করা হচ্ছে, মাস্ক মূলত বর্ণগত বিষয়টিকেই ইঙ্গিত করেছেন। নোলানের চলচ্চিত্রে ‘হেলেন অব ট্রয়’ চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিতা নিওঙ্গোকে কাস্টিং করার কঠোর সমালোচনা করেছিলেন মাস্ক। গত মার্চ মাসে তিনি লিখেছিলেন যে, ‘ক্রিস নোলান একজন শ্বেতাঙ্গ-বিরোধী বর্ণবাদী’ এবং কেবল ‘পুরস্কার পাওয়ার লোভে’ তিনি নিওঙ্গোকে নির্বাচন করেছেন। যদিও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে মাস্কের শেয়ার করা সংক্ষিপ্ত এআই ভিডিওটিতে সম্পূর্ণ শ্বেতাঙ্গ শিল্পীদল দেখে বোঝা যায় মাস্ক ঠিক কেমন কাস্টিং দেখতে চেয়েছিলেন। এ ছাড়া নোলানের চলচ্চিত্রে অ্যাকিলিস চরিত্রে অভিনয় করছেন বলে প্রথমে গুঞ্জন উঠলেও পরবর্তীতে সিমন চরিত্রে অভিনয় করা ট্রান্সজেন্ডার অভিনেতা এলিয়ট পেজের বিরুদ্ধে করা বিভিন্ন ট্রান্সফোবিক বা রূপান্তরিত লিঙ্গবিদ্বেষী পোস্টেও সমর্থন দিয়েছিলেন মাস্ক।

ছবিটি মুক্তির আগে ইলন মাস্কের নানা সমালোচনা সত্ত্বেও ইউনিভার্সাল পিকচার্সের জন্য নোলানের ‘দ্য ওডিসি’ ব্যবসায়িকভাবে এক ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে। এটি নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার পথে এগিয়ে চলেছে। বিশ্বব্যাপী উদ্বোধনী সপ্তাহান্তে ছবিটি প্রায় ২৬ কোটি ৪ লাখ (২৬৪ মিলিয়ন) মার্কিন ডলার আয় করে নিজের অবিশ্বাস্য বক্স অফিস যাত্রা অব্যাহত রেখেছে।

সূত্র: ভ্যারাইটি

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৬,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit