বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি, জানালেন নিজেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী মুসলমানদের জন্য শিক্ষণীয় ওহুদের যুদ্ধ ছয় দিনের যুদ্ধে কোথায় কত মানুষ নিহত, এক নজরে পুরো হিসাব ১০ মাস ধরে তৈরি হয় বিজয় ও রাশমিকার বিয়ের অলঙ্কার দেশীয় অস্ত্রসহ একাধীক মামলার আসামী আব্দুল বারেক গ্রেফতার নওগাঁর মান্দায় শিক্ষকদের মারধরে চোরের মৃত্যুর অভিযোগ আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ অতীতে বিএনপির সংসদ উপনেতা যারা ছিলেন, কারা ছিলেন আলোচনায় মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

কপিল শর্মার ক্যাফেতে হামলার কারণ কী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক :ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতেরপ্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে হামলা চালায় দুর্বত্তরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও।

হামলা প্রসঙ্গে কপিল বলেন,যেখানে এক আনন্দময় পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম সেখানে আমাদের স্বপ্নকে হিংসার মাধ্যমে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবুও আমরা হাল ছাড়ব না। পুলিশ দ্রুত এর অ্যাকশন নেবে। এদিকে কপিলের ‘কাপ’স ক্যাফে’তে হামলার দায় স্বীকার করেছে কানাডা-ভিত্তিক নিষিদ্ধ খালিস্তানপন্থি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্য হরজিৎ সিং লাড্ডি।

 

হামলাকারী হরজিৎ সিং লাড্ডি। ছবি: সংগৃহীত

 

সংগঠনটি জানিয়েছে, ঐতিহ্যবাহী শিখ যোদ্ধা নিহং সিংহদের পোশাক এবং আচরণ সম্পর্কে কপিল হাস্যকর মন্তব্য করায় তার ক্যাফেতে সতর্কীকরণ হামলা চালিয়েছেন তারা। তাদের প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, ‘কৌতুকের ছলে কোনো ধর্মকে উপহাস করা উচিত নয়। তাই জানান দেয়ার জন্য কপিল শর্মার ক্যাফেতে হামলা চালানো হয়েছে।’

নতুন ক্যাফেটি পরিচালনা করতেন কপিলের স্ত্রী গিনি শর্মা। বৃহস্পতিবার সকালে ক্যাফেতে হামলাকালীদের এলোপাতাড়ি গুলি ছোঁড়ার সময় কর্মচারী ও গেস্টরা অবস্থান করছিলেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit