রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক  : বিনোদনজগতে ক্যারিয়ারের শুরুর দিকে কাজের বিনিময়ে অস্বস্তিকর ও অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি নিজের ক্যারিয়ারের গোড়ার দিকের এমনই এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’ এবং ‘শারারাত’-খ্যাত অভিনেত্রী সিম্পল কৌল। 

কীভাবে এক পরিচালক তাকে রাতের বেলা হোটেলে একা দেখা করার প্রস্তাব দিয়েছিলেন এবং সেই পরিস্থিতি তিনি কীভাবে নিজের শর্তে সামলেছিলেন, তা খোলসা করেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সিম্পল জানান, ওই পরিচালক তাকে রাত ৮টা ৩০ মিনিট বা ৯টার দিকে একটি হোটেলে দেখা করতে বলেছিলেন। সিম্পল যখন জানান যে তিনি বন্ধুদের সঙ্গে আসবেন, তখন পরিচালক প্রস্তাব দেন যেন তার বন্ধুরা নিচে বসে থাকে এবং তিনি একা ওপরে তার ঘরে আসেন। তবে অভিনেত্রী সাফ জানিয়ে দেন, দেখা করতে হলে তিনি হোটেলের লবিতেই দেখা করবেন, আর ওপরে যেতে হলে তার টিমের সঙ্গেই যাবেন। কোনো ভূমিকার জন্যই তিনি কখনো মরিয়া ছিলেন না, তাই নিজের নীতি আর স্পষ্ট সীমানা বজায় রেখেই তিনি সব সময় কাজ করে এসেছেন।

অভিনয়জগতে আসা নতুনদের উদ্দেশে পরামর্শ দিয়ে সিম্পল জানান, যেকোনো পরিস্থিতিতে নিজের অন্তর্দৃষ্টি বা ভেতরের অনুভূতিকে বিশ্বাস করা অত্যন্ত জরুরি। কাজ করার সময় সামান্যতম অস্বস্তি বোধ হলেই সেই পথ থেকে সরে আসা উচিত। 

কঠোর পরিশ্রম, অডিশন দেওয়া এবং নিজের দক্ষতার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, সফল হওয়ার জন্য নিজের নৈতিকতার সঙ্গে আপস করার কোনো প্রয়োজন নেই। 

উল্লেখ্য, ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করা সিম্পল অভিনয়ের পাশাপাশি বর্তমানে মুম্বাই ও বেঙ্গালুরুতে সফলভাবে রেস্তোরাঁ ব্যবসাও পরিচালনা করছেন।

 

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৬,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit