মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

বিতর্কিত হয়ে মুখ খুললেন প্রসেনজিৎ, বললেন দুঃখিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : জানা যায়, ‘মালিক’ সিনেমার সাংবাদিক সম্মেলনে সম্প্রতি মুম্বাই গিয়েছিলেন প্রসেনজিৎ। সেখানে কলকাতার এক সাংবাদিক প্রসেনজিৎকে বাংলায় প্রশ্ন করেন। তাই অভিনেতা তাকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এখানে বাংলায় কথা বলার কী প্রয়োজন?’ সে মুহূর্তের ভিডিও অন্তর্জালে ভাইরাল হলে কটাক্ষ ধেয়ে আসতে শুরু করে অভিনেতার দিকে। অবশেষে সেই বিতর্কের নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। লেখেন, কিছু দিন হলো আমার একটা কথা, বলা ভালো একটা বাক্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করেছি।
 
এরপরই বাংলায় কথা না বলার কারণ জানান প্রসেনজিৎ। লেখেন,  বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘ দিনের পরিচিত ও স্নেহের পাত্রী। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না, এমন মানুষের সংখ্যাই বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওঁকে বলি, ‘বাংলায় কেন প্রশ্ন করছেন?
  
কটাক্ষের শিকার হয়ে ব্যথিত অন্তরে এ চিত্রনায়ক নিজের দুঃখের কথা জানান। লেখেন, অনেকেই এই কথার আক্ষরিক সূত্রে হয়তো আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ ওই কথার এমন প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আমার ধারণা, সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ, নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না।
 
সবশেষে এ টালিউড সুপারস্টার লেখেন, বাংলা আমার প্রাণের ভাষা,ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এইটুকু বুঝেছি, আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত।
  

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit