শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

এবার কি পারবেন মন্দিরা?

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা দিয়ে বড়পর্দায় তার অভিষেক। এটি গত বছরে মুক্তি পায়। এ বছরের কুরবানি ঈদে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। দুটি সিনেমাই প্রেক্ষাগৃহে খুব একটা সুবিধা করতে পারেনি। 

এরমধ্যেই নায়িকা জানালেন তার তৃতীয় সিনেমার কথা। ‘প্রতিদ্বন্দ্বী’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এটি পরিচালনা করবেন মিঠু খান। এতেও মন্দিরার সহশিল্পী হিসাবে থাকবেন তার প্রথম সিনেমার নায়ক শরিফুল রাজ। এবার কি পারবেন মন্দিরা সিনেমাটি নিয়ে অনেকদুর আগাতে? নাকি বাকি দুইটার মতো এটির ভাগ্যেও থাকবে ব্যর্থতা? সময় হলেই এর উত্তর মিলবে। 

জানা গেছে, মফস্বল শহরের এক ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে  সিনেমাটি। চলতি বছরের শেষদিকে শুরু হবে এর শুটিং। এ প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘আমি বরাবরই গল্পকে প্রাধান্য দেই। দিনশেষে গল্পটাই মূল কথা। দর্শক টাকা দিয়ে সিনেমা দেখবে, দুই ঘণ্টা সময় ব্যয় করবে, মানসম্মত কিছু করতে না পারলে, আমি মনে করি কাজ না করাই ভালো। বেছে বেছে কাজ করি, কম কাজ করি, ভালো কাজ করতে চাই। দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসার জন্যই আজকের আমি।’ 

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আমার তৃতীয় সিনেমাটি আগের দুই সিনেমার থেকে আলাদা হবে। আমি এটি নিয়ে আশাবাদী।’  মন্দিরা বলেন, ‘আমার তৃতীয় সিনেমাটিও হতে যাচ্ছে অনেক চমকের। সেই সঙ্গে আমার ক্যারিয়ারের জন্যও ভালো কিছু। আপাতত নতুন সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছি।’ এদিকে সময় পেলেই দেশ-বিদেশে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ান। ঈদের আগেই দেশে এসে নীলচক্র প্রচারে অংশ নেন।

ভ্রমন বিষয়ে মন্দিরা বলেন ‘ঘরে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। দেশে হোক বা বিদেশে, আমি ঘুরতে ভালোবাসি। নতুন নতুন জায়গায় যেতে ভালো লাগে। তবে সমুদ্র আমাকে খুব টানে। সমুদ্রে যেতে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হোক দেশে বা দেশের বাইরে। ঠিক ঘোরাঘুরির মতো, খেতেও ভালোবাসি।’

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit