শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

নেত্রকোনায় ২৯০ জন শিক্ষার্থীর মাঝে ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী মেধাবৃত্তি পুরস্কার বিতরণ প্রদান অনুষ্ঠিত

শান্তা ইসলাম, নেত্রকোনা জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ Time View

শান্তা ইসলাম, নেত্রকোনা জেলা প্রতিনিধি : আজ ২০ ডিসেম্বর শনিবার সকালে নেত্রকোনা মোক্তারপাড়ায় ২৯০ জন শিক্ষার্থীর মাঝে ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী মেধাবৃত্তি পুরস্কার বিতরণ প্রদান অনুষ্ঠিত হয়েছে । ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরাম নেত্রকোনা’র ব্যবস্থাপনায় এবং দি ক্যাডেট কোচিং সেন্টার নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই মেধাবৃত্তি পুরস্কার বিতরণ প্রদান করা হয় ।

প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা নাওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরাম নেত্রকোনা’র প্রতিষ্ঠাতা ম, কিবরিয়া চৌধুরী হেলিম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক অলি উল্লাহ , আব্বাসিয়া স্কুলের প্রধান শিক্ষক মো,মুরশাইন , হাবিবুর রহমান মাস্টার , প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম রিপন , আরিফুল ইসলাম , হাবিবুর রহমান , সাংবাদিক কামাল হোসাইন , সাংবাদিক লাভলু পাল চৌধুরী, সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম , কবি ও সাংবাদিক সৈয়দ সময়, সাংবাদিক এ বি চৌধুরী নাদিম ও জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী প্রমুখ ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন , ক্যাডেটদের মতো আমাদের সুশৃঙ্খল জীবন যাপনের সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে । পরিবার ও দেশের কল্যাণে নিজেকে নিবেদিত রেখে চলতে হবে ।  ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরাম বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে , বিশেষ করে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি পুরস্কার প্রদান করে থাকে। উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের তাদের সন্তানদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান । আলোচনা শেষে ২৯০ জন শিক্ষার্থীর মাঝে ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী মেধা বৃত্তি পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ম, কিবরিয়া চৌধুরী হেলিম ।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit