শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নওগাঁর ধামকুড়ি বধ্যভূমিতে শহীদদের স্মরণ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁয় ১৪ ডিসেম্বর  শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি গ্রামের বধ্যভূমিতে রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় নবনির্মিত শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন করা হয়।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এস এম সিরাজুল ইসলাম এবং ১৯৭১ সালে হত্যাকাণ্ডের সময় গুলিবিদ্ধ আহত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালাহ উদ্দিন মিন্টু।
আলোচনায় বক্তারা ১৯৭১ সালের সেই ভয়াবহ ঘটনার কথা স্মরণ করেন। ওইদিন পাক হানাদার বাহিনী ট্রেনে করে সান্তাহারে এসে নেমে ধামকুড়ি গ্রামে অভিযান চালায়। তারা একজন পুলিশ কর্মকর্তাসহ ৮ জন নিরীহ মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এলাকা জনশূন্য হয়ে পড়ায় দিনের পর দিন শহীদদের মরদেহ পড়ে থাকে এবং শিয়ালে সেগুলো ক্ষত-বিক্ষত করে ফেলে। প্রায় ১৫ দিন পর গ্রামবাসীরা শহীদদের অস্থি-অবশেষ সংগ্রহ করে সেখানে সমাহিত করেন।
এই বধ্যভূমিতে পাক সেনাদের গুলিতে শহীদ হন পুলিশ ইন্সপেক্টর শামসুদ্দিন সরদার, নূরুল ইসলাম, আব্দুস সামাদ, এ কে এম আমিনুল ইসলাম দুলাল, এ কে এম এহসানুল ইসলাম মোন্না, স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহীম হোসেন খন্দকার, সাহেব পালোয়ান এবং কছির উদ্দিন প্রামাণিক। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit