বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান ‘চমৎকার স্বাস্থ্য’ বলা হলেও ট্রাম্পের শরীরে দেখা যাচ্ছে ‘ভয়াবহ’ যেসব উপসর্গ ‘আল্লাহর প্রশংসা করে’ যা বললেন ট্রাম্প ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার বন্ধ, জ্বালানিসংকটের আশঙ্কা ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর: শামা ওবায়েদ নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ

ক্রীড়া সাংবাদিকতায় পুরস্কার জিতলেন সমকালের সঞ্জয় পিয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

ক্রীড়া ডেক্স : বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৪’-এ পুরস্কার জিতলেন দৈনিক সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল। সাক্ষাৎকার (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে তিনি জিতে নিয়েছেন ‘আতাউল হক মল্লিক ট্রফি’। এছাড়া বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছেন টি স্পোর্টসের রিফাত আল মাসুদ। ব্রিটিশ বংশোদ্ভূত বিখ্যাত ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরীর সাক্ষাৎকার নিয়ে এই সম্মাননা জিতেছেন সঞ্জয় সাহা পিয়াল। সমকালে প্রকাশিত সেই বিশেষ সাক্ষাৎকারটির শিরোনাম ছিল ‘মন টানে তাঁর পদ্মা পাড়েও’। বিশ্ব ফুটবলের বড় বড় তারকা রোনালদো-মেসির সাক্ষাৎকার নেওয়া কিংবা জিদানকে ‘বন্ধু’ বলে সম্বোধন করা রেশমিন চৌধুরীর নাগাল পাওয়াটা সহজ ছিল না। সেই রেশমিনের সঙ্গেই প্রাণখোলা আড্ডায় দারুণ সব গল্প তুলে এনেছিলেন সঞ্জয় পিয়াল।

বেকহ্যাম থেকে বেলিংহাম, ব্যালন ডি’অর কিংবা ফিফা দ্য বেস্টের মঞ্চে ওঠার আগে তার নিজস্ব প্রস্তুতি, কোনো কিছুই বাদ যায়নি সেই সাক্ষাৎকারে। উঠে এসেছিল রেশমিনের শেকড়ের গল্পও। ছোটবেলায় রবীন্দ্র-নজরুলগীতি শেখা থেকে বড় হয়ে থিয়েটারে কণ্ঠ দেওয়া। টেমসের পাড়ে জন্ম হলেও তার মন যে পড়ে থাকে পদ্মা পাড়ে। লেখনীতে সেই চিত্রই ফুটিয়ে তুলেছিলেন সমকালের ক্রীড়া সম্পাদক। এই বিভাগে রানার-আপ হয়েছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম ও ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আরাফাত জোবায়ের। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় টানা দশমবারের মতো ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এই আয়োজন করে বিএসপিএ।

অনুষ্ঠানে বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছেন টি স্পোর্টসের রিফাত আল মাসুদ। তিনি তৌফিক আজিজ খান ট্রফি ও ১ লাখ টাকার চেক গ্রহণ করেন। এই বিভাগে রানার-আপ হয়েছেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের ও এটিএন নিউজের মিলন। এক্সক্লুসিভ রিপোর্টে বদি-উজ-জামান ট্রফি জিতেছেন সময় টিভির এসএম ইকবাল। এই বিভাগে রানার-আপ হয়েছেন একাত্তর টিভির ফয়সাল হাবীব ও  প্রথম আলোর তারেক মাহমুদ। সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের জোবায়ের। এই বিভাগে রানার-আপ হয়েছেন এটিএন নিউজের মিলন ও ঢাকা ট্রিবিউনের শিশির হক।

সাক্ষাৎকার বিভাগে (ইলেকট্রনিক মিডিয়া) আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন টি- স্পোর্টসের রিফাত। রানার-আপ হয়েছেন সময় টিভির তাজিন খন্দকার পান্না ও চ্যানেল ২৪-এর একেএম ফায়জুল ইসলাম। ফিচার/ডকুমেন্টরি বিভাগে (ইলেকট্রনিক মিডিয়া) রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের রিফাত। রানার-আপ হয়েছেন একই প্রতিষ্ঠানের নাবিল এলাহী খান ও চ্যানেল ২৪-এর এসকে শাওন। ফিচার/ডকুমেন্টরি বিভাগে (প্রিন্ট ও অনলাইন) সেরা হয়ে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন দ্য ডেইলি স্টারের আশফাক। রানার-আপ হয়েছেন এটিএন নিউজের বদিউজ্জামান মিলন ও প্রথম আলোর জহির উদ্দিন মিশু। স্পোর্টস ফটোগ্রাফি বিভাগে রানার-আপ হয়েছেন দ্য ডেইলি স্টারের ফিরোজ ও একই প্রতিষ্ঠানের মুকুল। সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন দেশ রূপান্তরের মোশারফ হোসেন ভুবন। এছাড়া বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে দুজন ক্রীড়ালেখক ও জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মো. আনোয়ার উল্লাহ ও পারভীন নাছিমা নাহার পুতুলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 

 

কিউএনবি/মহন/১৪ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit