বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় কাঠগড়া দোকাঠি এলাকার ‘কাউবয় ফুডস কোম্পানী লিমিটেড’এ কর্মরত এক নারী শ্রমিককে সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে আটকে রাখার অভিযোগ উঠেছে। একই ঘটনায় ওই নারী শ্রমিক ও তার স্বামীর সঙ্গে কারখানা কর্তৃপক্ষের লোকজন দুর্ব্যবহার ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই নারী শ্রমিকের স্বামী মো. আজিম (২২)। অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরছলিমাবাদ এলাকার বাসিন্দা মো. আজিম, বর্তমানে স্ত্রী তানহা আফরিনকে (২৫) নিয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। আজিম কাঠগড়া দোকাঠি এলাকার কাউবয় ফ্যাক্টরিতে লোডার এবং তার স্ত্রী হেলপার হিসেবে কাজ করেন। অভিযোগকারী দাবি করেন, চার দিন আগে তিনি এবং দুই দিন আগে তার স্ত্রী ওই প্রতিষ্ঠানে কাজে যোগ দেন।
আজিমের অভিযোগ, প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে সংবাদ প্রকাশকারী ও তথ্যদাতাদের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করতে থাকে। এ নিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। একইসঙ্গে যিনি তাদের ওই কারখানায় চাকরির ব্যবস্থা করেছেন, তাকে হাজির করার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার পর কারখানার লোকজন তানহা আফরিনকে ভেতরে আটকে রাখেন। পরে তাকে বাইরে যেতে দেওয়া হলেও, যিনি তাদের চাকরিতে নিয়েছেন তাকে হাজির না করা পর্যন্ত তানহাকে ছেড়ে দেওয়া হবে না বলে জানানো হয়।

এ সময় তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ারও অভিযোগ করেন তার স্বামী। পরে কোনো উপায় না পেয়ে আজিম আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সুমন মিয়া বলেন, ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাউকে আটক করা হয়নি; ওই নারী অফিসে আছেন এবং কিছুক্ষণ পর বাসায় চলে যাবেন। উল্লেখ্য, গত ১০ই আগস্ট আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ‘কাউবয় ফুডস’ প্রতিষ্ঠানে শিশু খাদ্য উৎপাদনে অনুমোদন, প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর কয়েকদিনের মধ্যেই প্রতিষ্ঠানটির শ্রমিককে সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে আটকে রাখার এ অভিযোগ সামনে এলো।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit