বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে মাটিরাঙ্গা  জোনের উদ্যোগে আয়োজিত  গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণ কারীদের মাঝে প্রাথমিক চিকিৎসা উপকরণ ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মাটিরাঙ্গা জোনের  আর্থিক  ও সার্বিক সহযোগিতায়  ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কারিগরি সহায়তায়  আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ১৭জন  প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও প্রাথমিক চিকিৎসা উপকরণ তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি। 
অনুষ্ঠানে  মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. রেজওয়ান তৌফিক ই রিজভী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফারিয়া আহমেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি জেলা এনসিপির আহ্বায়ক মো. নুর আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ প্রশিক্ষণার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রশিক্ষণের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রসবকালীন জরুরি পরিস্থিতিতে করণীয়, নবজাতকের যত্ন, শিশুর প্রাথমিক চিকিৎসা এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন তারা। এ প্রশিক্ষণ নিজেদের পাশাপাশি এলাকার অসহায় ও প্রত্যন্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কাজে লাগবে বলে জানান তারা। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, “গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা একটি পরিবারের পাশাপাশি পুরো সমাজের দায়িত্ব। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় কাজে লাগালে অনেক মানুষের উপকার হবে।”তিনি মাটিরাঙ্গা জোনের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, “স্বাস্থ্যসেবার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বাড়াবে। 

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন, “গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা আমাদের সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। দুর্গম পাহাড়ি এলাকার মানুষ যেন জরুরি সময়ে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য সহায়তা পেতে পারেন, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।তিনি  আরো  বলেন, “প্রশিক্ষণার্থীরা শুধু সনদ গ্রহণ করলেই হবে না; প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।

নিজেদের পরিবার ও আশপাশের মানুষের প্রয়োজনে তারা যেন প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দিতে পারেন, সেটিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।মাটিরাঙ্গা জোন ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা ও বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত রাখবে। সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা উপকরণ তুলেদেন  প্রধান অতিথি মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি। 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit