সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

নেত্রকোণায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে অর্থদণ্ড সহ কারাদণ্ড-৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে চারজনকে অর্থদণ্ড সহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আসামিরা হলেন – নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার নওহা গ্রামের মোঃ শমল মিয়া (২২) তাকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড। একই উপজেলার পশ্চিম টেংগাপাড়া গ্রামের জাহেদুল ইসলাম জুয়েল (৩৩) তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড।

পাশ্ববর্তী ধর্মপাশা উপজেলার খুরশিমুল গ্রামের মোঃ ফারুক মিয়া (৩৫) তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড। ধর্মপাশা উপজেলার শেখ বাড়ী এলাকার অনয় রায় (২০) তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড। আজ বুধবার (১২আগস্ট) সকাল নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় – মঙ্গলবার (১১আগস্ট) বিকাল আনুমানিক সাড়ে ৬টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্তৃক মোহনগঞ্জ থানাধীন নওহাল জামে মসজিদের সামনে থেকে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ৪জনকে আটক করা হয়।

ঘটনাস্থলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের আসামিদেরকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান করেন। একই সঙ্গে কারাদণ্ড প্রাপ্ত আসামিদেরকে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit