সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আইসিডিডিআরবি’তে অনুষ্ঠিত হলো বার্ষিক বায়োরিস্ক সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : আইসিডিডিআরবি’র সাসাকাওয়া অডিটোরিয়ামে আজ সকাল ৯টায় “বার্ষিক বায়োরিস্ক সম্মেলন-২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। “এএমআর নিয়ন্ত্রণ, জৈব-বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা, বায়োসেইফটি, বায়োসিকিউরিটি ও জৈবপ্রযুক্তি” শীর্ষক এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক, গবেষক ও চিকিৎসক অংশগ্রহণ করেন।

সম্মেলনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুল আলম, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফুর রহমান এবং বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির (বিবিবিএস) চেয়ারম্যান ড. আসাদুল গনি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ভবিষ্যতে কভিড-১৯-এর মতো মহামারি মোকাবিলায় গবেষণা প্রতিষ্ঠান ও মেডিকেল-হাসপাতালগুলোতে বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির গত ১৫ বছরে জৈব বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি দেশের বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক কারিকুলামে বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণের জন্য ইউজিসি চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিদ্যমান বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি পলিসি গাইডলাইন বাস্তবায়নে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ কলেরা ভ্যাকসিন ও খাবার স্যালাইন উদ্ভাবনে আইসিডিডিআরবি’র ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আইসিডিডিআরবিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে জৈব বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফুর রহমান জৈব বর্জ্য ব্যবস্থাপনায় ভবিষ্যতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সম্মেলনটি বায়োসেইফটি, বায়োসিকিউরিটি এবং জৈব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নীতিনির্ধারক, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে।

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit