মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধকারি হাদির ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, ইনসাফ প্রতিষ্ঠার অগ্রদূত দেশপ্রেমিক ওসমান হাদি’র ওপর নৃশংস হামলার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্র-জনতা। শুক্রবার দিবাগত রাতে শহরের বনরূপা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এশার নামাজের পর স্থানীয় মুসল্লিদের নিয়ে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। বনরূপা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের কাঠালতলী সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি–চট্টগ্রাম সড়কের কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে বনরূপা পেট্রোল পাম্পের সামনে পথসভায় মিলিত হয়। পথসভায় সচেতন নাগরিক ও সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কামাল উদ্দিন, আব্দুস ছালাম, রকিব হাসান, মো. ইমাম হোসেন ইমু, মো. শরিফ, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, সাইবান ও মিজানুর রহমান প্রমুখ।

বিক্ষোভকারিরা বলেন, ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামের ওপর আঘাত। দেশপ্রেমিক মানুষদের দমিয়ে রাখতে এ ধরনের হামলা চালানো হচ্ছে। তারা আরও বলেন, দেশের স্বার্থরক্ষা ও জাতীয় মর্যাদা প্রশ্নে আপসহীন কণ্ঠস্বরকে স্তব্ধ করার সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit