সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা একটি বাস আগুনে পুড়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সোনাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের বেশ কিছু আসন পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর বাস টার্মিনালের উত্তর দিকে রাস্তার পাশে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস দাঁড় করানো অবস্থায় ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে বাস দাঁড় করিয়ে দরজা-জানালা বন্ধ করে বাহিরে চলে যান চালক ও চালকের সহকারী। রাত পৌনে ১০টার দিকে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা আরোহী যাত্রীরা বাসে আগুন জ্বলতে দেখে। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। স্থানীয়রা ধারণা করছে, সিগারেটের আগুন থেকে বাসে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বাসের ভিতরে আগুনে ৪-৫টি আসন পুড়ে গেছে। বাসের চালকের সহকারীরা বাসের ভিতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে বাহিরে খাবার খেতে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই সময় মশার কয়েল থেকে বাসে আগুন লেগে যায়।  

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit