মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সৃজিত আমাকে এভাবেই বোকা বানায়: সম্পর্ক নিয়ে গুঞ্জনের মাঝে যা জানালেন মিথিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও পার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্ক ঠিক নেই। এমনকি তাদের বিচ্ছেদের পথে হাঁটছেন এমন খবরও সামাজিক ও নেটমাধ্যমে ছড়িয়েছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা এই সব জল্পনা উড়িয়ে দিয়ে নিজেই সত্যি ঘটনা তুলে ধরেছেন। বর্তমানে মিথিলা সৃজিতের সঙ্গে মুম্বাইয়ে আছেন। কবে যাত্রা করেছেন, তার বিস্তারিত তথ্য প্রকাশ না হলেও, এক সংবাদ মাধ্যমের বরাতেই খবরটি এসেছে। সাক্ষাৎকারে মিথিলা বলেন, “এরকম হয়েছে যে সৃজিতের অনেক পরিবারের সঙ্গে আমার আগে দেখা হয়নি; এবার দেখা হলো। আমরা বেড়াতে গিয়েছি এবং আইরার (মেয়ে) সঙ্গে পরিচয় হয়েছে সবাইকে। গত বছর আমাদের শেষ দেখা হয়েছে, তারপর আর দেখা হয়নি। তো এবার একসঙ্গে হইচই করলাম। এরকম অনেক ঘুরে বেড়ানো হয়নি।”

তিনি আরও জানান, “এখনও বোম্বেতে কিছু দেখিনি। আমি বলেছিলাম, গেটওয়ে অফ ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায়, সৃজিতকে বললাম, ‘আমাকে প্লিজ সেটা দেখাও।’ তখন সে বলল, ‘ওটা এখন বন্ধ, কাপড় দিয়ে ঢেকে রেখেছে।’ আমি ভাবলাম, এটা কি ভুল ভাবছি! এটা তো অনেক বড়! কাপড় দিয়ে ঢেকে রাখা যায়? সবসময়ই সৃজিত আমাকে এভাবে বোকা বানায়। কথাগুলো এত সিরিয়াস চেহারা নিয়ে বলে যে… পরে আমি গুগল করলাম, দেখলাম, এত বড় স্থাপনা কীভাবে ঢেকে রাখা যায়! এরপর… ওই আরকি।”সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন বহুদিন ধরে চলছিল। নেটমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর মিথিলা এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় উঠে এসেছিলেন।

সেই সময় তিনি বলেছেন, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই।”পডকাস্ট সঞ্চালক সরাসরি জানতে চাইলে, সৃজিত এখনও তার স্বামী কি না, মিথিলা রহস্য রেখে বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।” তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ করেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।”মিথিলার এই সাক্ষাৎকার সম্পর্ক ও গুঞ্জনের আড়ালে চলা সত্য ঘটনা উন্মোচন করলো, যা ভক্ত ও অনলাইন পাঠকদের মধ্যে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছে।

 

 

কিউএনবি/মহন/১৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৪৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit