শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙতে চান ভারতের মাত্র ১৪ বছর বয়সী তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। কিংবদন্তি ওপেনার ক্রিস গেইলের করা ১৭৫ রানের রেকর্ডকে টপকানোই তার বড় লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি দিল্লিতে আয়োজিত বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে এই ইচ্ছার কথা জানান সূর্যবংশী।

অনুষ্ঠানের সঞ্চালক হার্শাল ভোগলে তাকে প্রশ্ন করেন, আইপিএলের দ্রুততম সেঞ্চুরি, এক ওভারে ছয় ছক্কা নাকি সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড- কোনটি ভাঙতে চান? জবাবে এই কিশোর ব্যাটার স্পষ্ট করে বলেন, তিনি গেইলের ১৭৫ রানের রেকর্ডই ভাঙতে চান।
২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারির্য়সের বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। সেই ইনিংসে ছিল ১৭টি ছক্কা ও ১৩টি চার। এটি শুধু আইপিএল নয়, পুরুষদের টি–টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
অল্প বয়সেই অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়েছেন সূর্যবংশী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন তিনি। দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও অবশ্য গেইলের। ২০১৩ সালের সেই ১৭৫ রানের ইনিংসে তিনি মাত্র ৩০ বলে শতক পূর্ণ করেছিলেন তিনি।
এখনো ১৫ বছরও পূর্ণ হয়নি সূর্যবংশীর। তবু প্রতিনিধিত্বমূলক ক্রিকেটে ইতোমধ্যেই নজর কাড়ার মতো পারফরম্যান্স রয়েছে তার। মাত্র ১৮টি টি-টোয়েন্টি ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন এই তরুণ ব্যাটার। ২০২৫ সালের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তার ইনিংসটা আরও বড়।
ব্যক্তিগত রেকর্ডের লক্ষ্য থাকলেও দলের সাফল্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন সূর্যবংশী। তার মতে, আইপিএল ২০২৬-এ প্রধান লক্ষ্য থাকবে রাজস্থান রয়্যালসকে শিরোপা জেতাতে সাহায্য করা। দলের জয় নিশ্চিত করতে পারলে সেটিই হবে সবচেয়ে বড় অর্জন হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৬,/রাত ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit