বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
মাধ্যমিকের সব শিক্ষকের জন্য মাউশির জরুরি নির্দেশনা ইসরায়েলের পণ্যে ব্রিটেনের নিষেধাজ্ঞা, বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান

আশুলিয়ায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছেন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। এসময় বেগম খালেদা জিয়ার পুরোপুরি আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সেই সাথে ধানের শীষ মার্কায় ভোট কামনা করেন তারা। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বিদ্যালয় মাঠে ইয়ারপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই সব কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দীন বিপ্লব ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল হাদী’র সভাপতিত্বে এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কিসমত সরকার, যুবদল নেতা মো: জাহিদ হাসান বিকাশ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: রিপন শিকদারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির।

প্রধান অতিথি দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব বলেন, ইলেকশন বেশি দূরে নেই। প্রত্যেকটি ভোট খুবই গুরুত্বপূর্ণ। বাড়ি-বাড়ি গিয়ে বুঝিয়ে ভোট চাইতে হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা মানুষের হাতে হাতে পৌঁছে দিতে হবে। সেই সাথে তিনি সকলকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবানও জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী অন্যান্য নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit