বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরান তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা তুরস্কের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন মূল্য ১০০ রুপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ভারতের কিছু ভেন্যুর সর্বনিম্ন টিকিট মূল্য মাত্র ১০০ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ টাকা)। শ্রীলঙ্কায় সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১,০০০ শ্রীলঙ্কান রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকা)।

বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটা থেকে টিকিট পাওয়া যাবে tickets.cricketworldcup.com–এ। আইসিসি জানিয়েছে, বিভিন্ন ধরনের চাহিদা ও সব শ্রেণির দর্শকদের জন্য টিকিটের ভিন্ন মূল্য ধার্য করা হয়েছে, যাতে প্রত্যেকে বিশ্বকাপের ক্রিকেটের অভিজ্ঞতা উপভোগ করতে পারে।

আইসিসি প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত বলেন, “টিকিট বিক্রির প্রথম ধাপটি সহজলভ্য করা হয়েছে, যাতে ভৌগলিক অবস্থান বা আর্থিক সামর্থ্য নির্বিশেষে প্রতিটি ভক্ত বিশ্বকাপের ক্রিকেট উপভোগ করতে পারে।”

বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ১০০ রুপি থেকে শুরু হওয়া টিকিট মূল্য বিশ্বকাপ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা আরও বাড়াবে। এবারের বিশ্বকাপকে দর্শক-ভক্তদের কাছে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার প্রত্যয় প্রকাশ করেন তিনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল অংশগ্রহণ করবে, এবং উদ্বোধনী দিনে মাঠে নামবে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit