রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আশুলিয়ায় কারখানা ও চাতাল শিল্পে জলবায়ু পরিবর্তন গবেষণার খসড়া ফলাফল শেয়ারিং সভা 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বাংলাদেশর তৈরী পোশাক, চাতাল শিল্পে জলবায়ু পরিবর্তন, সবুজ ও ন্যায্য পরিবর্তনের বাস্তব অবস্থা এবং এর সাথে সম্পর্কিত প্রভাবসমূহ বিশ্লেষণ গবেষণার খসড়া ফলাফল শেয়ারিং ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় শ্রমিকদলের অফিস হলরুমে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় গবেষণার খসড়া ফলাফল শেয়ারিং করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের উপ পরিচালক এবং এ গবেষণার প্রধান গবেষক মো: মনিরুল ইসলাম ও সহযোগী গবেষক রাবেয়া খানম। গবেষকরা জানান, বাংলাদেশে তৈরি পোশাক কারখানা এবং চাতাল (চাল-প্রক্রিয়াকরণ) শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা অয়ালন করে। জলবায়ু পরিবর্তন,  শিল্পে অটোমেশন এবং কাঠামোগত পরিবর্তন ও উন্নয়নের পরিপ্রেক্ষিতে পোশাক এবং চাতাল শিল্প কারখানাসমূহকে সবুজ কারখানায় রুপান্তরসহ ব্যাপক পরিবর্তন সংগঠিত হচ্ছে।

শ্রমিকের চাকুরী নিরাপত্তা এবং জীবন মানের বিষয়ে এসকল পরিবর্তনের ব্যাপক প্রভাব রয়েছে। পোশাক ও চাতাল শিল্পের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ,  সবুজ জ্বালানি রুপান্তরে চ্যালেঞ্জ ও সম্ভাবনা ইত্যাদি পর্যালোচনা করার উদ্দেশ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এবং ক্লাইমেট ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশর তৈরি পোশাক এবং চাতাল শিল্পে জলবায়ু পরিবর্তন এবং সবুজ ও ন্যায্য পরিবর্তনের বাস্তব এবং এর সাথে সম্পর্কিত প্রভাবসমূহ বিশ্লেষণ” শীর্ষক একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। 

তাঁরা জানান, গবেষণার অংশ হিসেবে সাভার, গাজীপুর থেকে ২০০ জন পোশাক শ্রমিক এবং দিনাজপুর ও ময়মনসিংহ থেকে ২০০ জন চাতাল শ্রমিক শ্রমিক, স্থানীয় ট্রেড ইউনিয়ন, কারখানা মালিক, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও কর্মী প্রভৃতি স্টকেহোল্ডারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। যার ভিত্তিতে এই সভায় খসড়া শেয়ারিং করা হল। যার মধ্য পোশাক কারখানা সমূহে ন্যায্যতার ভিত্তিতে পরিবর্তন হয়েছে ৬৪ শতাংশ এবং কারখানায় পরিবেশ আইন সম্পর্কে ৫৫ শতাংশ যা শ্রমিকরা জানেন না। 

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস-স্যুয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন-বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু, শাহেদ ফ্যাসন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর শাহীন খান ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহমেদ জীবন সহ স্থানীয় তৈরী পোশাক শিল্পের ট্রেড ইউনিয়নের নেতা, পোশাক শিল্পের মালিক, শ্রমিক প্রতিনিধি, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা সহ আরো অনেকে।

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit