বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরান তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা তুরস্কের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি জানিয়েছেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক বড় প্রভাব রেখেছেন। স্টার্ক ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি বাঁহাতি পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটের তালিকায় ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন। তবে খেলোয়াড় হিসেবে স্টার্কের উত্থানটা ভালোভাবেই দেখেছেন শাহিন আফ্রিদি। যে ওয়াসিমকে ছাড়িয়ে গেছেন স্টার্ক, সেই ওয়াসিমকেও আইডল মানেন তিনি। শাহিন জানালেন, এই দুই বাঁহাতি পেসার তার ক্যারিয়ায় বিশেষ প্রভাব ফেলেছেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের কথাও স্মরণ করেন।

সেই বিশ্বকাপে স্টার্ক ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারিদের একজন এবং অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। শাহিন বলেন, ‘তিনি তখন পাকিস্তান অনূর্ধ্ব–১৬ দলে খেলতেন। সেই সময় স্টার্কের দুর্দান্ত বোলিং দেখে তিনি বুঝেছিলেন কিভাবে একজন পেসার বল সুইং করাতে পারে।’ আফ্রিদি বলেন, ‘তিনি একজন লিজেন্ড। যখন ‘স্টার্কি’ ২০১৫ সালের বিশ্বকাপ খেলেছিলেন, আমি তখন পাকিস্তান অনূর্ধ্ব–১৬ দলে খেলতাম। আমি বহুবার তার মতো বল সুইং করানোর চেষ্টা করতাম। তিনি সেই বিশ্বকাপে লম্বা লেংথে বল করেছিলেন এবং দারুণ সফল হয়েছিলেন।’ স্টার্ক চলমান অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচেও ব্যস্ত ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি এখন পর্যন্ত ১৮টি উইকেট নিয়েছেন এবং দুইবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। তার বোলিংয়ে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে।

শাহিন জানান, তিনি সব সময় স্টার্ককে অনুসরণ করেন এবং আন্তর্জাতিক ম্যাচে দেখা হলে তার সঙ্গে কথা বলেন। আফ্রিদি বলেন, ‘শেষবার যখন তার সঙ্গে কথা হয়েছিল, আমি বলেছিলাম যে আমি তাকে ২০১৫ সালে দেখেছিলাম, আর সে কারণেই আমি ব্যাটারদের সামনে ফুল লেংথে বল করি। আমি বলতে পারি, তিনি যেকোনো তরুণ পেসারের জন্য আদর্শ। তিনি বহু বছর ধরে অস্ট্রেলিয়ার সেরা বোলারদের একজন।’

 

 

কিউএনবি/মহন/১১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit