মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক

চৌগাছায় মাটি কাটা ও মাদক ব্যবসার অভিযোগে ৩ জনের জেল

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ফসলী জমির মাটি কাটায় আবুল হোসেন নামে একজনকে ৫ দিনের জেল ও আলী কদর (৪৪) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি ও বড়গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এ জেল ও জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।

আদালত সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি ও বড়গোবিন্দপুর মৌজায় বিনা অনুমতিতে ধানী জমি কেটে পুকুর তৈরি ও মাটি ইট ভাটায় বিক্রয় করার অপরাধে আবুল হোসেন নামে একজনকে ৫ দিনের জেল ও আলী কদর (৪৪) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আবুল হোসেন বড়গোবিন্দপুর গ্রামের সাহেব আলীর ছেলে ও আলী কদর একই ইউনিয়নের হাউলি গ্রামের রাহাতুল্লাহ বিশ্বাসের ছেলে। তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এদিকে একই দিন উপজেলার সুখপুকুরিয়া পুড়াপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী পুড়াপাড়া গ্রামের কুদরত আলীর ছেলে আমজেদ হোসেনকে (৪৫) ২০ দিনের জেল ও ৬৮০ টাকা জরিমানা করা হয়। একই সময় মাদক সেবনের দায়ে শার্শা উপজেলার উলাশী গ্রামের শাওন হোসেনকে (৩৪) ২০ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন২০১৮ এর ৩৬/৫ ধারায় তাদেরকে জেল ও জরিমানা করা হয়েছে। তিনি বলেন এ অভিযান অব্যহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit