রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। 

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খাদিজা বেগম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম।

পরে এক মানববন্ধন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,শিক্ষক -শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার(ভূমি) মজিবর রহমান, কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস ও আনারকলি বেগম,গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন ও সোহরাব হোসেন, শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ ও মেহবুবা আকতার স্নিগ্ধা,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সদস্য এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন,স্কাউট লিডার ফেরদৌস আলম মানিক,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতা সৃষ্টি করার কথা বলেন। ইউএনও তার বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে সর্বাগ্রে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি দুর্নীতির বিরুদ্ধে  সকলকে সজাগ থাকার আহবান জানান।

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit