বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে নরওয়ে একচ্ছত্র দাপট দেখায়। ৫৮ বছর পর বিশ্বকাপে তাদের প্রত্যাবর্তনে মূল ভূমিকা রাখেন হালান্ড। ১৬ গোল করে বাছাইয়ে শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। নরওয়ে ৮ ম্যাচে ৩২ গোল করে সবগুলো জিতে বিশ্বকাপের টিকিট কাটে। এই দলের বিপক্ষে নিজেদের পরখ করে দেখতে চায় সেলেসাওরা।

ব্রাজিল জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর রদ্রিগো কায়েতানো নিশ্চিত করেছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার আগে একটি প্রীতি ম্যাচ খেলতে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা চলছে তাদের। নরওয়ের শীর্ষস্থানীয় গণমাধ্যম ভিজি-কে কায়েতানো বললেন, ‘শেষ ওয়ার্মআপ ম্যঅচের জন্য আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। অবশ্যই আমাদের পছন্দের দল আছে। এখনো আলোচনার প্রয়োজন, কিন্তু আমাদের প্রথম পছন্দ নরওয়েজিয়ান জাতীয় দল, যারা এখনক শক্তিশালী দল।’

নরওয়েজিয়ান ক্রীড়া ধারাভাষ্যকার আর্নে শেই বলেন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নরওয়ের বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্স দেখে মুগ্ধ। ইতালির মতো দলের গ্রুপে থেকেও তারা সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছে। আর নরওয়ে একমাত্র জাতীয় দল, যাদেরকে কখনো হারাতে পারেনি ব্রাজিল।

ভিজি-কে শেই বলেন, ‘এটা চমৎকার। বিশ্বকাপের আগে শেষ ম্যাচে ব্রাজিলের সঙ্গে খেলার চেয়ে ভালো আর কিছু হবে না। নরওয়ে একমাত্র দল, যারা ব্রাজিলের সঙ্গে কখনো হারেনি।’

সব মিলিয়ে নরওয়ে ও ব্রাজিলের দেখা হয়েছে চারবার। প্রথমবার ১৯৮৮ সালে, প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তারপর উলেভাল স্টেডিয়ামে ১৯৯৭ সালে নরওয়ে জিতেছিল ৪-২ গোলে। পরের বছর বিশ্বকাপে নরওয়ে জেতে ২-১ গোলে। তারপর ২০০৬ সালের প্রীতি ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য নরওয়ের বিপক্ষে ম্যাচ হবে ব্রাজিলের সামর্থ্যের পরীক্ষা। নরওয়ের অক্ষত রক্ষণভাগ আর অদম্য আক্রমণভাগের সামনে সেলেসাওরা ভালো কিছু করতে পারলে, তা বিশ্বকাপে মনোবল বাড়াবে।

‘সি’ গ্রুপে ব্রাজিল ১৪ জুন বিশ্বকাপ শুরু করবে মরক্কোর বিপক্ষে। ‘আই’ গ্রুপে নরওয়ের প্রথম ম্যাচ ১৬ জুন, প্রতিপক্ষ চূড়ান্ত হবে প্লে অফের লড়াইয়ে।

 

 

কিউএনবি/খোরশেদ/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit