বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

গোয়ায় নাইটক্লাবে আগুনে ২৫ মৃত্যু, যা বললেন মালিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর পর বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মালিক সৌরভ লুথরা। গত শনিবার গভীর রাতের এই ঘটনায় নিহতদের মধ্যে চারজন পর্যটক ও ১৪ জন ক্লাবকর্মী ছিলেন।

মর্মান্তিক ওই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন সৌরভ লুথরা। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে সৌরভ বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনায় ব্যবস্থাপনা বিভাগ গভীর শোক প্রকাশ করছে, প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও বিচলিত।’

অগ্নিকাণ্ডের চলমান তদন্তের মধ্যে লুথরা আশ্বাস দিয়েছেন, শোকসন্তপ্তদের সব ধরনের সহায়তা, সমর্থন ও সহযোগিতা প্রদান করা হবে।

তিনি লিখেছেন, ‘এই অপূরণীয় ক্ষতি ও গভীর দুঃখের সময়ে, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে ব্যবস্থাপনা বিভাগ সংহতি প্রকাশ করছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

গোয়ার আরপোরায় অবস্থিত ‘বার্চ বাই রোমিও লেন’ নাইট ক্লাবটিতে আগুন লাগার কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। 

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাবের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল খুবই সংকীর্ণ ছিল। আগুন ছড়িয়ে পড়লে অনেকেই নিচতলার রান্নাঘর ও বেজমেন্টের দিকে ছুটে যান। তবে সেখানেই আটকে পড়েন। অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাস নিতে না পেরে। প্রথমে মৃতের সংখ্যা ২৩ বলা হলেও পরে তা বেড়ে ২৫ হয়।

সূত্র: হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/৮ ডিসেম্বর ২০২৫/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit