বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

ভারতের মহারাষ্ট্রে ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে সকল যাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড়ের পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে ছিটকে পড়ে।

সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, দুর্ঘটনাস্থলেই সকল যাত্রীর মৃত্যু হয়। নিহতরা নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্ত এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ স্থানীয় পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। উদ্ধার অভিযান এখনো চলছে।

এ ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বিবৃতিতে তিনি বলেন, মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দুর্ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রশাসনিক সহায়তা নিয়ে উদ্ধারকাজ চলছে এবং নিহত পরিবারের পাশে সরকার সবসময় আছে।

কিউএনবি/অনিমা/৮ ডিসেম্বর ২০২৫/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit