বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

লেবাননে জাতিসংঘ টহলদলের ওপর হামলা, গ্রেপ্তার ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের টহল দলের ওপর বন্দুকধারীদের হামলার পর দেশটির সেনাবাহিনী ছয়জনকে গ্রেফতার করেছে। শনিবার লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল এর আগে জানায়, বৃহস্পতিবার তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন বন্দুকধারী একটি টহল গাড়িতে গুলি চালায়, তবে কেউ আহত হয়নি।

শনিবার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা অধিদপ্তর হামলার পর তদন্ত চালিয়ে ছয়জন লেবাননি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

সেনাবাহিনী জানায়, ইউনিফিলের ওপর হামলা সহ্য করা হবে না। শান্তিরক্ষীরা ইসরায়েল সীমান্তের কাছে লিতানি নদীর দক্ষিণে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইউনিফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

১৯৭৮ সালের মার্চ থেকে ইউনিফিল ইসরায়েল ও লেবাননের মধ্যে বাফার হিসেবে কাজ করছে। এছাড়া ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বও তাদের ওপর রয়েছে, যা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত থামানোর উদ্দেশ্যে করা হয়েছিল।

চুক্তি অনুযায়ী লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং হামলা বন্ধ করবে, একইসঙ্গে ইরান-সমর্থিত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিশ্চিত করার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit