মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

এসো একসাথে গড়ি বাংলাদেশ- জামায়াতের এমপি প্রার্থী আফজাল

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “এসো একসাথে গড়ি বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আহবান জানান ঢাকা-১৯ আসনের বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইন। শুক্রবার সকালে আশুলিয়া নরসিংহপুর বটতলার মাঠে আয়োজিত দাঁড়িপাল্লা’র নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যের সময়ে এই আহবান জানান তিনি।

এসময় তিনি বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করছি না, ইসলামের জন্য কাজ করে যাচ্ছি। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে সেখানে অন্য-অবিচার বলতে কিছুই থাকবে না। আমরা বিজয় হতে পারলে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সর্ব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এসময় পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকে বলাবলি করছে জামায়াত নাকি ক্ষমতায় আসলে শ্রমিকরা কাজ করতে পারবে না।

দেশজুড়ে ৫০ লাখের বেশী মানুষ শ্রমিক। তারা যদি চাকরী না করতে পারে, তাহলেতো এদেশের শিল্প ধ্বংস হয়ে যাবে। আর পোশাক শিল্প হলো এদেশের বৃহত্তর সম্পদ। তাই আমরা এই সম্পদকে আরও বেগবান করতে নিরলসভাবে কাজ করবো। আর এই শিল্পের অন্যতম মাধ্যমে হলো শ্রমিক। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। আমরা বিজয় হলে পোশাক শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় আন্দোলন করতে হবে না, প্রথমে তাদের ন্যায্য অধিকারের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সবশেষে তিনি সকলের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট কামনা করেন। ইয়ারপুর ইউনিয়ন জামায়াত ইসলামের আমীর মোঃ আব্দুর  রউফের সভাপতিত্বে প্রধান বক্তা রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম রব্বানী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো: শহীদুল ইসলাম, জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের আইন-বিষয়ক সেক্রেটারী মো: হাসান মাহাবুব মাষ্টার, আশুলিয়া থানা জামায়াতের আমীর অধাক্ষ্য বশীর আহমেদ, সিনিয়র সাংবাদিক শাহেদ মতিউর রহমান ও ধামসোনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আল-আমিন খাঁন।

এছাড়াও জামায়াতের অন্যান্য সদস্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit