মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সেতাবগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে খালেদার জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সেতাবগঞ্জ পৌর বিএনপি উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৩ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৭ টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঐ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মি ও বোচাগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীগণ খালেদা জিয়ার রোগমুক্তির দোয়ায় অশং নেন। পৌর বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. নওশাদ আলীর সঞ্চালনায় দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদরুল পারভেজ, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহান পারভেজসহ যুবদল, ছাত্রদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মো. আলমঙ্গীর শাহ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit