বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

যুদ্ধবিরতির মধ্যে গাজায় ট্যাংক–ড্রোন হামলা অব্যাহত, সাংবাদিক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার বিভিন্ন এলাকায় এসব হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু ও একজন ফটোসাংবাদিকও রয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জনের বেশি মানুষ।

মেডিকেল সূত্র জানায়, গাজা সিটির আল-তুফাহ এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে দুজন নিহত হন। আহতদের আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে নেওয়া হয়েছে। পূর্ব গাজার জায়তুন এলাকাতেও গুলিতে একজন ফিলিস্তিনি মারা যান। খান ইউনিসের কেন্দ্রীয় অংশে ড্রোন হামলায় নিহত হন ফটোসাংবাদিক মাহমুদ ওয়াদি। চিকিৎসকদের মতে, হামলাটি এমন অঞ্চলে হয়েছে যা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ‘নিয়ন্ত্রণাধীন নয়’ বা সংঘাতের বাইরে থাকার কথা ছিল।

মাহমুদের বাবা ইসসাম বলেন, তার ছেলে নিরাপদ এলাকায় ছবি তুলছিল। কিন্তু ইসরায়েল কোনো প্রতিশ্রুতি মানছে না।

এ ছাড়া গাজা সিটির কেন্দ্রীয় অংশে আল-দারাজ স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে নারীসহ ১৭ জন আহত হয়েছেন। স্কুলটিতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আল-তুফাহ এলাকায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং জাতিসংঘের (ইউএন–ওসা) সহায়তায় বহু আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উত্তরের বেইত লাহিয়ায় ইসরায়েলি বাহিনী বহু ভবন ধ্বংস করেছে এবং এলাকা এখনো সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ এখনো হামলার প্রধান লক্ষ্য।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৫৬ জন নিহত এবং ৯০০–র বেশি মানুষ আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে, মাহমুদ ওয়াদি নিহত হওয়ার পর গাজায় সাংবাদিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭ জনে। তাদের অভিযোগ—ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করছে।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit