মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

জনগণকে ভোগান্তিতে রাখায় আওয়ামী লীগের পতন হয়েছে-ডা: সালাউদ্দিন বাবু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আওয়ামী লীগ নিজেরটা ভালো বুঝেছে এবং জনগণকে চরম ভোগান্তিতে রেখেছিলো এই সব কারণেই তাদের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনে ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। গতকাল সন্ধ্যায় আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে এই মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে নাই যে, একটি স্বৈরশাসক পতনের পর এমপি, চেয়ারম্যান ও মেম্বার সহ তাদের উর্ধতনরা দেশ ছেড়ে পালিয়েছে। তারা অবৈধভাবে ক্ষমতায় থাকাকালীণ সময়ে টাকাকে বড় মনে করেছে, মানুষকে মানুষ বলে মনে করে নাই বিধায় আজ তাদের এই পরিনতি হয়েছে। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান এবং ভোটারদের সহযোগিতা সহ ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

এরআগে চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবের উপস্থিতিতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী,

থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, যুবদল নেতা আপেল মাহমুদ হান্নান, এসএম কিসমত সরকার, জাহিদ হাসান বিকাশ, বিএনপি নেতা ইমান উদ্দীন ও নাজির উদ্দীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম, যুবদল নেতা রিপন শিকদার, মোস্তফা হোসাইন, হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের কামরুল হাসান ও মহিলা দলনেত্রী রিনা খান সহ আরও অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit