বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে আট স্কিয়ারের মৃত্যু বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত

আমার সঙ্গী অর্ধ-ভারতীয়, ছেলের নাম শেখর: ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেরোধার প্রতিষ্ঠাতা নিকিল কামাথের পডকাস্টে মাস্ক বলেন, ‘আপনি হয়তো জানেন না, আমার সঙ্গী শিভন অর্ধেক ভারতীয়। ওর সঙ্গে আমার এক ছেলের নামের মাঝের অংশ শেখর রাখা হয়েছে।’

শিভন জিলিসের শৈশব সম্পর্কে মাস্ক বলেন, ‘তিনি কানাডায় বড় হয়েছেন। শিশুকালেই তাকে দত্তক দেয়া হয়েছিল। মনে হয়, তার বাবা এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন। সঠিক তথ্য আমার জানা নেই, তবে বিষয়টা এমন—তাকে শিশু থাকতেই দত্তক দেয়া হয়েছিল এবং এরপর কানাডায় বড় হয়েছেন।’
 
শিভন জিলিস ২০১৭ সালে মাস্কের এআই কোম্পানি নিউরালিঙ্কে যোগ দেন। বর্তমানে তিনি ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড স্পেশাল প্রজেক্টস হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিকস ও দার্শনিকতায় ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভ করেছেন। মাস্ক ও জিলিসের চারজন সন্তান রয়েছে: জমজ সন্তান স্ট্রাইডার ও আজুর, মেয়ে আর্কাডিয়া এবং ছেলে সেলডন লাইকর্গাস।

পডকাস্টে মাস্ক আরও বলেন, ভারত থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে যারা অবদান রেখেছেন, তাদের কারণে দেশটি অনেক উপকৃত হয়েছে। তার মতে, ‘যুক্তরাষ্ট্র ভারতের প্রতিভার এক বড় সুবিধাভোগী, তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে।’
 
তথ্যসূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/খোরশেদ/০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit