বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে আট স্কিয়ারের মৃত্যু বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত

হাইস্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করছে ফ্রান্স

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাইস্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করছে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি এক ভাষণে এই ঘোষণা দেন।

শুক্রবার ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলীয় শহর মিরেকোর্টে এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ বলেন, “আমরা ইতোমধ্যে জুনিয়র স্কুলগুলোতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছি। শিগগিরই হাইস্কুলেও (মোবাইল ফোন) নিষিদ্ধ করা হবে। এ ব্যাপারে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।”

“আগামী বছরের শুরু থেকেই এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে। শিক্ষামন্ত্রী এডোয়ার্ড গেফরে বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন।”

কেন ফ্রান্সের সরকার এ সিদ্ধান্ত নিয়েছে, ভাষণে তারও ব্যাখ্যা দেন ম্যাক্রোঁ। তিনি বলেন, “হাইস্কুল হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করার পাশাপাশি সামাজিক মেলামেশার ধারণা অর্জন করে। ফ্রান্সের হাইস্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম ও শিক্ষা সংক্রান্ত শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়াও জরুরি।”

“শিক্ষার্থীদের সামাজিকীকরণের ক্ষেত্রে স্মার্টফোন একটি বড় বাধা। আমাদের কিশোর-কিশোরীরা অল্প বয়স থেকেই একাকীত্বে ভোগাসহ বিভিন্ন মানসিক সংকটে ভুগবে— এমনটা আমরা চাই না।”

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ ব্যবহারের জেরে গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে স্কুল শিক্ষার্থীদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে। অনলাইনে সাইবার বুলিং এবং যৌন হয়রানির শিকার হচ্ছে অনেক স্কুল পড়ুয়া কিশোর-কিশোরী। এছাড়া এই সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বিভিন্ন দেশে একাকিত্বসহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছে বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থী।

অস্ট্রেলিয়া ইতোমধ্যে আইন জারি করে ১৬ বছরের কম বয়েসী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে। চলতি ডিসেম্বর থেকে বাস্তবায়নও শুরু হয়েছে সেই আইনের। মালয়েশিয়াও আগামী ১ জানুয়ারি থেকে ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit