রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় কনেসহ ১৪ জনকে অপহরণ করল সশস্ত্র ব্যক্তিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

নিউজ ডেক্স : সশস্ত্র হামলাকারীরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাতের অভিযানে ১৩ জন নারী এবং এক শিশুকে অপহরণ করেছে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সাম্প্রতিক ধারাবাহিক গণ-অপহরণের এটি সর্বশেষ ঘটনা। শনিবার রাত থেকে রবিবারের মধ্যবর্তী সময়ে সোকটো অঙ্গরাজ্যের চাচো গ্রাম থেকে এক নববধূ ও তার দশজন ব্রাইডসমেডসহ (সহযোগী) বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে এক স্থানীয় বাসিন্দা এএফপিকে জানিয়েছেন। গত কয়েক সপ্তাহে নাইজেরিয়ার বিভিন্ন স্থানে হামলাকারীরা শত শত মানুষকে অপহরণ করেছে। উগ্রপন্থী গোষ্ঠী ও স্থানীয়ভাবে ‘ব্যানডিটস(দস্যু)’ নামে পরিচিত অপরাধী চক্র—উভয়ের হুমকির মোকাবিলায় দেশটি লড়াই করে যাচ্ছে। সাম্প্রতিক অস্থিরতা নাইজেরিয়া সরকারের ওপর চাপ বাড়িয়েছে। প্রেসিডেন্ট বোলা টিনুবু বুধবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশটিতে খ্রিস্টানদের ওপর উগ্রপন্থীদের ‘হত্যাযজ্ঞ’ বন্ধ করতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। চাচো গ্রামের বাসিন্দা আলিউ আবদুল্লাহি এএফপিকে জানান, ‘গত রাতে ডাকাতরা আমাদের গ্রামে হামলা চালিয়ে ১৪ জনকে অপহরণ করেছে, যার মধ্যে একজন নববধূ ও তার দশজন ব্রাইডসমেড রয়েছে।’নাইজেরিয়ার এই অঞ্চলে নববধূরা বিয়ের প্রথম রাতটি নিজের নতুন ঘরে ব্রাইডসমেডদের সঙ্গে কাটান। স্বামী পরে সেখানে এসে বসবাস শুরু করেন, এটি একটি প্রচলিত রীতি।  আবদুল্লাহি জানান আরো জানান, একটি শিশু, শিশুটির মা এবং আরো এক নারীকেও অপহরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit