সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

যুদ্ধের ক্ষত নিয়েই গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আংশিকভাবে পুনরুদ্ধার করা, ফাটল ধরা দেয়ালের ভেতরে শত শত শিক্ষার্থী শ্রেণীকক্ষে ফিরে এসেছেন, যা যুদ্ধের ক্ষত সত্ত্বেও জীবন ও শিক্ষা পুনরুদ্ধারে গাজার জনগণের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে রোববার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

 

 

যুদ্ধের কারণে দুই বছরের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত থাকার পর, গেল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রথম দিন থেকে সশরীরে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করে। গাজা মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরাইলি আগ্রাসনের ফলে ১৬৫টি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এছাড়াও ৩৯২টি প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গাজার শিক্ষা খাতকে ‘পঙ্গু’ করে দিয়েছে। 
 
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভবনের কিছু অংশে শত শত বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয় দেয়া হয়েছে, ইসরাইলি আগ্রাসনের সময় যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল এবং যাদের কোনো বিকল্প আশ্রয় নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সমাধান খুঁজে বের করতে এবং তাদের বিকল্প আবাসন প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।
 
ধীরে ধীরে সশরীরে শিক্ষাদানে ফিরে আসার কথা বর্ণনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদ ইউসুফ আসাদ আনাদোলুকে বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। গণহত্যার ফলে সৃষ্ট ট্র্যাজেডি এবং নিষ্ঠুরতা সত্ত্বেও আমরা শিক্ষায় ফিরে আসছি।’তিনি আরও বলেন, ‘সবাই জানে, ফিলিস্তিনিরা জীবন এবং শিক্ষা ভালোবাসে।’ 

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit