রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ও সোভা আদর্শ শিক্ষা নিকেতন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন -এর আওতায় এবং আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনায় পঞ্চগড়ের আটোয়ারীতে ৮টি কিন্ডার গার্টেন স্কুলের ২৫৬ জন ( কেজি থেকে ৮ম শ্রেণি) এবং সোভা সংস্থা পরিচালিত ‘ সোভা আদর্শ শিক্ষা নিকেতন’ এর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন (কেজি থেকে ৫ম শ্রেণি) বাছাইকৃত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালিত ৮টি কিন্ডার গার্টেন স্কুল ও সোভা সংস্থা পরিচালিত ৮টি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভেন্যু ব্যবহার করে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ইংরেজি ও বিকালে বাংলা এবং শনিবার (২৯ নভেম্বর) সকালে গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। সোভা আদর্শ শিক্ষা নিকেতনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, সোভা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদ।

অপরদিকে কিন্ডার গার্টেনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন। কেন্দ্র পরিদর্শক টিম হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মানিকপীর সোনালী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খাদেমুল ইসলাম । কেন্দ্র সচিব নিতিশ চন্দ্র বর্মন জানান, কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মূখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বছর শেষে এই মেধা যাচাই পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন,আমরা শিক্ষার্থীদের উপজেলার সকলের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভয়ভীতি কাটিয়ে যেকোন পরিবেশে নিজেদের তৈরী করার উপযোগী করে গড়ে তুলতে। তিনি আরো বলেন,প্রাথমিক শিক্ষায় মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit