শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

৩১ বলে সেঞ্চুরির নজির

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : ঝোড়ো ব্যাটিংয়ে অনন্য নজির গড়লেন উর্বিল। ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজ ৩১ বলে সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিতে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় তিনি।

সৈয়দ মুশতাক আলীর ট্রফিতে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন উর্বিল, যা ভারতের ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে দ্রুততম। একই আসরে ৩৬ বলেও সেঞ্চুরি করেছিলেন তিনি। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে ঝোড়ো ব্যাটিংয়ে নজর কেড়ে পরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলেও সুযোগ পান, খেলেন চেন্নাই সুপার কিংসে।

আজ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গুজরাট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে উর্বিলের। ২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান অধিনায়কত্বের প্রথম ম্যাচটিতে সার্ভিসেসের বিপক্ষে ৩৭ বলে ১১৯ রানে অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার সেঞ্চুরিতে সার্ভিসেসের ১৮৩ রান ৪৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট।

৩১ বলে সেঞ্চুরির পথে ১০টি ছক্কা ও ১২টি চার মেরেছেন উর্বিল। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে এর চেয়ে দ্রুততম সেঞ্চুরি আছে দুটি। ২০২৪ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৭ নভেম্বর ত্রিপুরার বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করেন উর্বিল। এর এক সপ্তাহ পর মেঘালয়ার বিপক্ষে ২৮ বলে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন সৌরাষ্ট্রের অভিষেক শর্মা।

সব মিলিয়ে স্বীকৃতি টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি সাহিল চৌহানের। ভারতীয় বংশোদ্ভূত চৌহান আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এস্তোনিয়ার হয়ে। গত বছরের জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন এস্তোনিয়ার এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। তবে এক জায়গায় উর্বিল একটু বিশেষ। একমাত্র তারই ৪০ বলের কমে তিনটি সেঞ্চুরি আছে।

টি-টোয়েন্টির মতো লিস্ট ‘এ’ ক্রিকেটেও উর্বিল দ্রুততম সেঞ্চুরির তালিকায়ও আছেন। ২০২৩ সালের বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করেন তিনি, যা  ভারতের দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে আছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit