রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী

৫১ রুপি পারিশ্রমিক দিয়ে শুরু, কত টাকার সম্পত্তি রেখে গেলেন ধর্মেন্দ্র?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ‘হি-ম্যান’ বলা হয় তাকে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এরপর সুস্থ হয়ে ফিরেছিলেনও। কিন্তু ভাগ্য সহায় হয়নি, না ফেরার দেশে চলে যান বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে উঠে আসছে তার ব্যক্তিগত জীবনও। সেই সঙ্গে আলোচনা হচ্ছে তার সম্পত্তি নিয়েও। পরিবারের জন্য রেখে গেছেন বিপুল সম্পত্তি। তবে জানেন কি, ক্যারিয়ারের শুরুতে প্রথম ছবির জন্য ১০০ টাকাও পারিশ্রমিক পাননি এই অভিনেতা।

ধর্মেন্দ্র মোট ৪৫০ কোটির সম্পত্তির অধিকারী ছিলেন বলে জানা যায়। এই সম্পত্তির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লোনাভালায় তার খামারবাড়ি। সেই বাড়ির ভিডিও অনুরাগীদের সঙ্গে নিজেই শেয়ার করে নিয়েছিলেন তিনি। ১০০ একর জমিতে তৈরি এই খামারবাড়িতে রয়েছে সুইমিং পুল, অ্যাকোয়াথেরাপি-র বিশেষ জায়গা এবং সবুজে ভরা বিরাট বাগান। এ ছাড়াও, মহারাষ্ট্রে অভিনেতার নিজের বাড়ি রয়েছে যার দাম ১৭ কোটি রুপি। চাষযোগ্য জমিতে ৮৮ লাখ রুপি এবং সাধারণ জমিতে ৫২ লাখ রুপির বিনিয়োগ রয়েছে ধর্মেন্দ্রের। তা ছাড়াও ‘হি ম্যান’ ও ‘গরম ধরম ধাবা’ নামে দুটি রেস্তোরাঁ রয়েছে তার।

 

 

কিউএনবি / মোহন / ২৬ নভেম্বর ২০২৫ / দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit